করোনায় অসহায় মানুষের পাশে পুনাক

আপডেট : ০২ জুন ২০২১, ১১:২২ পিএম

বৈশ্বিক মহামারী করোনা বাংলাদেশেও ছোবল হেনেছে। করোনায় অনেকে প্রাণ হারিয়েছেন, অসুস্থ হয়েছেন। করোনা শুধু জীবনের ওপর নয়, জীবিকার ওপরও আঘাত হেনেছে। করোনার কারণে অনেকে চাকরি হারিয়েছেন, অনেককে পেশা পরিবর্তন করতে হয়েছে। অর্থনৈতিকভাবে অসহায় হয়ে পড়েছেন কেউ কেউ। এ রকম কিছু অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

পুনাক সভানেত্রী জীশান মীর্জার উদ্যোগে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি সহায়তা সেলের মাধ্যমে এ রকম ১৫০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

গতকাল বুধবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ ত্রাণসামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন পুনাকের সমাজকল্যাণ সম্পাদিকা তৌহিদা ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুনাকের সহ-সাংস্কৃতিক সম্পাদিকা উম্মে সালমা মুন্নী। অনুষ্ঠানে পুনাকের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ত্রাণসামগ্রীর ১৮ কেজির প্রতিটি বস্তায় রয়েছে চাল, ডাল, তেল, আটা, আলু, লবণ, চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত