নৈশালোকে জিতলেন জকোভিচও

আপডেট : ০৩ জুন ২০২১, ১২:৪৯ এএম

প্রথমে রজার ফেদেরার এরপর রাফায়েল নাদাল। টেনিসের দুই মহাতারকার মতোই মঙ্গলবার ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে গেলেন নোভাক জকোভিচও। যুক্তরাষ্ট্রের টেনিস স্যান্ডগ্রেনকে ৬-২, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন তিনি। এই প্রথম ফ্রেঞ্চ ওপেনে রাতে পুরুষদের কোনো ম্যাচ হলো আর তাতে জিতলেন সার্ব তারকা। যদিও ফিলিপ শাঁতিয়ের কোর্টে কোনো দর্শক প্রবেশাধিকার ছিল না। তাতে একটু হতাশ হলেও ম্যাচ জিততে কষ্ট হয়নি জকোভিচের। ম্যাচ শেষে দর্শক অনুপস্থিতির প্রসঙ্গ তুলে ১৮ গ্র্যান্ডস্ল্যাম শিরোপাজয়ী বলেছেন, ‘প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে রোলা গারোতে রাতে খেলতে পেরে গর্বিত।’

 বেশ নতুন একটা উত্তেজনা ছিল। নিজের খেলা নিয়েও আমি সন্তুষ্ট। তবে আশপাশটা বড্ড শান্ত লাগছিল। কিছু দর্শক থাকলে ব্যাপারটা বেশ ভালো হতো।’ পরের রাউন্ডে উরুগুয়ের পাবলো কুয়েভাসের মুখোমুখি হবেন জকোভিচ। পুরুষ এককে গতকাল প্রায় আড়াই ঘণ্টার লড়াই শেষে জার্মানির আলেকজান্দার ভেরেভ ৭-৬, ৬-৩, ৭-৬ সেটে হারিয়েছেন রাশিয়ান রোমান সাফিউলিনকে। নারী এককে ফরাসি হারিমনি তানকে ৬-১, ৬-৩ সেটে হারিয়েছেন চেক তারকা মার্কেটা ভোনদ্রোসোভা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত