চট্টগ্রাম ও রাজশাহী চেম্বার

অর্থনৈতিক গতিসঞ্চারে সময়োপযোগী বাজেট

আপডেট : ০৩ জুন ২০২১, ১১:১৪ পিএম

প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটকে অর্থনৈতিক গতিসঞ্চারে সময়োপযোগী আখ্যায়িত করেছে চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

গতকাল বৃহস্পতিবার সংগঠনের সভাপতি মাহবুবুল আলম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘কৃষিতে ৪৮ হাজার ৮০৮ ও যোগাযোগ অবকাঠামোয় ৫৯ হাজার ৪৯৯ কোটি টাকা বরাদ্দ অবশ্যই ইতিবাচক। তবে বাজেট বাস্তবায়নে সততা, স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘স্থানীয় ব্যাংকব্যবস্থা থেকে ঋণ গ্রহণের সময় যেন বেসরকারি খাতের ঋণপ্রবাহ বাধাগ্রস্ত না হয়, সরকারকে তা নিশ্চিত করতে হবে। আমদানি পর্যায়ে সিমেন্টশিল্পের কাঁচামালের অগ্রিম কর এবং সিমেন্ট ও লৌহজাতীয় পণ্য সরবরাহের উৎসে কর ৩ থেকে ২ শতাংশ করায় খাতসংশ্লিষ্টরা উপকৃত হবেন।

মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং, মেগা শিল্প, হোম অ্যাপ্লায়েন্সে ২০ ও ১০ বছরের কর অব্যাহতি, সাধারণ ভবনের অবচয় ১০ থেকে ৫ ও কারখানা ভবনের অবচয় ২০ থেকে কমিয়ে ১০ শতাংশ করাও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত