অভিষেকে কনওয়ের ডাবল

আপডেট : ০৪ জুন ২০২১, ০১:০৪ এএম

১৮৯৩ সালে লর্ডসে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার হ্যারি গ্রাহাম। ১০৩ বছর পর ১৯৯৬ সালে গ্রাহামের কীর্তি ছুঁয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। লর্ডসের অভিষেকে তার ১৩১ রান ছিল সেরা। ২৫ বছর পর সেইসব কীর্তি মøান করে দিয়েছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। গতকাল প্রথম বিদেশি হিসেবে লর্ডসে অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। টেস্ট ইতিহাসের সপ্তম ব্যাটসম্যান ও ম্যাথু সিনক্লিয়ারের পর দ্বিতীয় নিউজিল্যান্ড ব্যাটসম্যান হিসেবে অভিষেকে ডাবল সেঞ্চুরি করলেন। লর্ডসে গতকাল তিন উইকেটশিকারি মার্ক উডের বলে ছক্কা মেরে ডাবল সেঞ্চুরিতে পৌঁছান কনওয়ে। এরপরেই রানআউট হয়ে গেলে শেষ হয় তার পৌনে ১০ ঘণ্টার ইনিংস। ৩৪৭ বলের ইনিংসে ছিল ২২ বাউন্ডারি ও ১ ছক্কা। তার আউটে থামে নিউজিল্যান্ডের ৩৭৮ রানের প্রথম ইনিংস। কনওয়ের পর কিউইদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ হেনরি নিকলসের ৬১। ৪ উইকেট নেন অভিষিক্ত পেসার ওলি রবিনসন। জবাবে ইংল্যান্ড দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১১১ রান তুলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত