‘বাজেটের নামে জনগণের সঙ্গে ভাঁওতাবাজি’

আপডেট : ০৪ জুন ২০২১, ০১:০৩ পিএম

সরকার বাজেটের নামে জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করেছে— এ কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, প্রস্তাবিত বাজেট অবাস্তবায়নযোগ্য, কাল্পনিক ও অগ্রহণযোগ্য। বাজেটে করোনা মহামারি পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আমলে নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, মহামারিকালে এই বাজেট কাগুজে ছাড়া আর কিছুই নয়।

প্রস্তাবিত বাজেট দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত