ভারতের বিপক্ষে খেলতে পারবেন না সোহেল রানা

আপডেট : ০৫ জুন ২০২১, ১২:৫১ এএম

২০২২ বিশ্বকাপের বাছাই পর্বে আর খেলতে পারবেন না সোহেল রানা।  দোহায় বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে হাতে ব্যথা পান। ৫৭ মিনিটে তাকে তুলে নেওয়া হয়।

আফগানিস্তানের সঙ্গে ড্র ম্যাচে সোহেল রানার অনুপস্থিতি বুঝতে দেননি তার বদলি হিসেবে নামা মানিক হোসেন মোল্লা। বাংলাদেশ দলের পরের ম্যাচ ৭ জুন ভারতের বিরুদ্ধে। শুধু সেই ম্যাচ নয়, ওমানের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচও খেলতে পারবেন না এই আবাহনী মিডফিল্ডার। আফগানিস্তানের সঙ্গে ম্যাচের পর কোচ জেমি ডে বলেন, ‘সোহেল রানা চোটের কারণে আর খেলতে পারবে না। এটা আমাদের জন্য দুঃসংবাদ। এখন তার জায়গায় অন্য কাউকে সুযোগ দিতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত