অন্তর্ভুক্তিকরণ ব্যাংকিং সেবা নিশ্চিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে (ইউডিসি) এজেন্ট ব্যাংকিং সেবা আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে এবি ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে সরকারের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে।
এর আওতায়, প্রান্তিক ও বঞ্চিতদের জন্য ব্যাংকিং সেবা চালু করতে স্থানীয় সরকারের পল্লী ও নগর ডিজিটাল কেন্দ্রগুলো এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংকে সহযোগিতা করবে।
গত বৃহস্পতিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে ব্যাংকের প্রেসিডেন্ট ও এমডি তারিক আফজাল এবং প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), (এটুআই) প্রোগ্রাম, ডা. মো. আবদুল মান্নান চুক্তি স্বাক্ষর করেন। এ সময় হেড অব রিলেশনশিপ ম্যানেজমেন্ট অ্যান্ড এজেন্ট ব্যাংকিং সৈয়দ মিজানুর রহমান, (এটুআই) প্রোগ্রাম ম্যানেজার মো. তহুরুল হাসান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
