চট্টগ্রামের চন্দনাইশে কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ শাহেদ (১৩) নামে সাইকেলচালক এক কিশোর নিহত হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহেদ বান্দরবানের নাইক্ষ্যছড়ির তমরো ধুমধুম এলাকার প্রয়াত আহমদ হোসনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সাইকেল চালিয়ে দেওয়ানহাট থেকে দোহাজারী যাচ্ছিল শাহেদ। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজার অভিমুখী বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই সাইকেলটির চালক শাহেদের মৃত্যু হয়।
×
