বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহীর ৫০ জন মুক্তিযোদ্ধাকে একটি করে মহুয়া গাছের চারা উপহার দিয়েছেন মাহবুবুল ইসলাম পলাশ নামে এক বৃক্ষপ্রেমী। গতকাল শনিবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ড কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের হাতে এসব গাছ তুলে দেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ রুহুল আমিন প্রামানিক, মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোহাম্মদ আলী কামাল, মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার রবিউল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর সমন্বয়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাইদুল ইসলাম।
