দেশের শীর্ষ স্থানীয় দ্বিতীয় প্রজন্মের বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক লিমিটেড সম্প্রতি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের সব কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা গার্ডিয়ান লাইফের জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা সুবিধার আওতায় থাকবেন।
গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রাকিবুল করিম, এফসিএ এবং প্রাইম ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হাসান ও. রশিদ নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিবিও ফয়সাল রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, কনজ্যুমার ব্যাংকিংয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিবিও এএনএম মাহফুজ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব হিউম্যান রিসোর্স জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
অন্যদিকে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে ইভিপি অ্যান্ড চিফ অপারেটিং অফিসার শামীম আহমেদ, ইভিপি অ্যান্ড হেড অব ব্যাংকাসুরেন্স আহমেদ ইশতিয়াক মাহমুদ, ইভিপি অ্যান্ড হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স মাহমুদ আফসার ইবনে হোসেন, হেড অব সিআরএম ইফতেখার আহমেদ, এভিপি মো. কামরান হাসান মজুমদার, এক্সিকিউটিভ অফিসার মাহবুব মুর্শেদ নাইম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
