ইউনাইটেড হসপিটাল

ইভিনিং ওপিডি সেবা চালু

আপডেট : ০৬ জুন ২০২১, ১১:৫০ পিএম

ইউনাইটেড হসপিটাল রাত ৯টা পর্যন্ত ইভিনিং ওপিডি চালু করেছে। নিরলসভাবে রোগীর সেবা যতœ, সুবিধাকে শক্তিশালী করার লক্ষ্যে এই ওপিডি চালু করা হয়।

ইভিনিং ওপিডি চালু হওয়াতে এখন সকাল ৯টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত রোগীরা ডাক্তারের সেবা গ্রহণ করতে পারবেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা রাত ৯টা পর্যন্ত সেবা দেবেন। ৩৫ জনেরও বেশি অভিজ্ঞ ও দক্ষ ডাক্তারের সমন্বয়ে সাজানো হয়েছে ইউনাইটেড হসপিটালের ইভিনিং ওপিডি। হাসপাতালটি ধীরে ধীরে আরও বিশেষজ্ঞ ডাক্তারের অন্তর্ভুক্তি করে চলেছে, যা রোগীর সেবায় নতুন মাত্রা যোগ করবে বলে জানানো হয়েছে।

ইভিনিং ওপিডিতে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শের পাশাপাশি ২৪ ঘণ্টা সপ্তাহে ৭ দিনই ইউনাইটেড হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট সেন্টার এবং ল্যাব-রেডিওলজি পরীক্ষা সেবাও গ্রহণ করা যাবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত