ঢাকার সদরঘাটে টার্মিনালের পন্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে পুলিশের এক এসআইর মৃত্যু হয়েছে। তার নাম শাওলিন আকিব (২৮)। তিনি পুলিশের ঢাকা জেলা এসবি শাখায় কর্মরত ছিলেন। গতকাল রবিবার সকালে সদরঘাট টার্মিনালের ৮ নম্বর পন্টুনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
সদরঘাট নৌ পুলিশের এসআই মো. শহিদ জানান, শাওলিন আকিব ঢাকা জেলা এসবিতে কর্মরত ছিলেন। বরিশাল থেকে তার আত্মীয় আসছিলেন লঞ্চে করে। তাদের রিসিভ করতে আজ (গতকাল) সকালে তিনি সদরঘাটে আসেন। বৃষ্টি হওয়ার কারণে পন্টুন পিচ্ছিল ছিল। পন্টুুনে আসার পরে অসতর্কতাবশত আকিব পা পিছলে নদীতে পড়ে যায়। এ সময় তিনি মাথার পেছনে আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন।
