চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পাওয়া চোটের কারণে আসন্ন ইউরো ২০২০-এ বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনের খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। কোচ রবার্তো মার্তিনেজ জানিয়েছেন আজ দলের সঙ্গে যোগ দেবেন ম্যানচেস্টার সিটিতে খেলা এই প্লে-মেকার। গেল ২৯ মে’র চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চেলসির ডিফেন্ডার আন্তোনিও রুডিগারের সঙ্গে সংঘর্ষে নাকে আঘাত পান ডি ব্রুইনে। পরদিন নিজেই জানান, তার নাক ফেটে গেছে। গতকাল ডি ব্রুইনের ছোট একটি অস্ত্রোপচার হয়েছে। ‘অস্ত্রোপচারের জন্য মাত্র ২০ মিনিট সময় লেগেছে। এটা ভালোভাবেই সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার নিয়ে চিকিৎসকরা সন্তুষ্ট। আমরা সোমবার (আজ) তার প্রত্যাবর্তনের অপেক্ষায় আছি। দীর্ঘ সময়ের কথা চিন্তা করলে এই ছোট বিরতিটি তার দরকার ছিল। পুরোপুরি সুস্থ হতে তার খুব বেশি সময় লাগবে না।’ ইন্টারনেট।
বলছিলেন বেলজিয়াম কোচ মার্তিনেজ।
গত রাতে বেলজিয়ামের প্রীতি ম্যাচ ছিল ক্রোয়েশিয়ার সঙ্গে। তার আগে মার্তিনেজ জানিয়েছেন, সুস্থ হয়েছেন ইডেন হ্যাজার্ডও। ১২ জুন সেন্ট পিটার্সবুর্গে স্বাগতিক রাশিয়ার সঙ্গে ম্যাচ দিয়ে এবারের ইউরোয় পথচলা শুরু করবে বেলজিয়াম।
