প্রতিদিন ঢাকার দুই সিটিতে কয়েক হাজার টন বর্জ্য তৈরি হয়। কিন্তু এখন পর্যন্ত টেকসই ও উন্নত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। এই বর্জ্য পরিবেশদূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠেছে। দ্রুততম সময়ের মধ্যে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা না গেলে পরিস্থিতির আরও অবনতি হবে। গতকাল রবিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর কড়াইল বস্তিতে কমিউনিটিভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি পালন অনুষ্ঠানে পরিবেশ বিশেষজ্ঞরা এসব কথা বলেন।
অনুষ্ঠানটি ইউএসএইড এবং এফসিডিও এর অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় ‘ঢাকা কলিং’ কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় পালন করা হয়েছে।
