গাজীপুরে অপহৃত শিশু উদ্ধার

আপডেট : ০৭ জুন ২০২১, ০৫:৫৯ এএম

গাজীপুরে পাঁচ বছরের এক শিশুকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার ও এ ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিশুটির নাম রুবায়েত (৫)। সে গাজীপুর মহানগরীর সদর থানাধীন লক্ষ্মীপুরা এলাকার রুবেল মিয়ার ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ উত্তর) জাকির হাসান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় সদর থানা পুলিশ পঞ্চগড় জেলা, রাজধানীর উত্তরা এবং টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা অপহরণের কথা স্বীকার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত