স্বাস্থ্য খাতের দুর্নীতির কঠোর সমালোচনা করেছেন সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেছেন, স্বাস্থ্য খাতে বিভিন্ন সময়ে যেটা মঞ্জুরি দেওয়া হচ্ছে, সেখানে বেশির ভাগ অর্থ অপচয় হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। কিন্তু এতে জড়িতরা শাস্তি পেয়েছে এ রকম কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। তারা পুকুরচুরি করে কোনো ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এগুলো বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এসব যারা তুলে ধরছেন তারাও নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন।
তিনি আরও বলেন, ‘কিছুদিন আগেই একজন সাংবাদিককে হেনস্তা করা হয়েছে। তার গায়ে হাত তোলা হয়েছে। তার গলা টিপে ধরা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এখন অনেকে বলছে তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দেওয়া হতে পারে। কারণ কী? আমরা চাই দেশে আইনের শাসন থাকুক।
