ক্যারাম বোর্ডের ওপর ফেলে যাওয়া নবজাতক উদ্ধার

আপডেট : ০৮ জুন ২০২১, ০১:০৩ এএম

বাগেরহাট সদর উপজেলা থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাতে উপজেলার চিতলী বৈটপুর গ্রামের চায়ের দোকানের পেছনে থাকা একটি ক্যারাম বোর্ডের ওপর থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই নবজাতক বর্তমানে সুস্থ্ ও স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি (তদন্ত) আবু সাঈদ জানান, রবিবার গভীর রাতে কে বা কারা নবজাতকটিকে চিতলী বৈটপুর গ্রামের চায়ের দোকানি সাঈদ শেখের ক্যারাম বোর্ডের ওপর ফেলে যায়। এর কিছুক্ষণ পর স্থানীয় ইমরান শেখের স্ত্রী লিজা আক্তার কান্নার শব্দ পেয়ে সেখানে থাকা একটি ক্যারাম বোর্ডের ওপর থেকে নবজাতকটিকে উদ্ধার করে নিজের বাড়ি নিয়ে যান। এরপর রাত আড়াইটার দিকে ট্রিপল নাইনে (৯৯৯) কল পেয়ে সেখান থেকে নবজাতকটিকে উদ্ধার করে পুলিশ। কে বা কারা এবং কোন এলাকা থেকে নবজাতকটিকে এখানে ফেলা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত