বিশ্বসেরা ৮০০টির মধ্যে বাংলাদেশের একটিও নেই

আপডেট : ১০ জুন ২০২১, ০২:০১ এএম

প্রতি বছরই বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি তালিকা প্রকাশ করে থাকে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াক কোয়ারলি সায়মন্ডস (কিউএস)। সম্প্রতি সংস্থাটির ওয়েবসাইটে ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস-২০২২’ শীর্ষক বিশ্বসেরা ১ হাজার ৩০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে।

গত বছরের মতো এবারও কিউএস র‌্যাংকিংয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জায়গা হয়েছে। এই দুই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮০১-১০০০তমের মধ্যে। এ নিয়ে টানা চারবার কিউএস র‌্যাংকিংয়ে ৮০১-১০০০তমের মধ্যে জায়গা করে নিল বুয়েট ও ঢাবি। এবার দেশের দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রথমবারের মতো স্থান করে নিয়েছে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তালিকায় বিশ্ববিদ্যালয় দুটির অবস্থান ১০০১-১২০০-এর মধ্যে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ের কয়েকটি তালিকার একটি কিউএস ইউনিভার্সিটি র‌্যাংকিং। অ্যাকাডেমিক র‌্যাংকিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস এবং টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এ র‌্যাংকিং ও তালিকা প্রকাশ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত