বিয়ের পিঁড়িতে পাত্র হিসেবে বসতে যাচ্ছেন রেলমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মো. নূরুল ইসলাম সুজন। কনে পেশায় আইনজীবী বলে জানা গেছে। ৬৫ বছর বয়সী মন্ত্রী সুজন বৃহস্পতিবার নিজেই দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগের রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে বিয়ে করেছিলেন। সেবার চিরুকুমার থাকা এই রেলমন্ত্রীর বিয়েও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন দেশ রূপান্তরকে বলেন, ‘গুঞ্জন, গুঞ্জনই তো। গুঞ্জন থাকুক। বিয়ের পিঁড়িতে বসাটা ধরেন যে এটা খুব তো অস্বাভাবিক কিছু না। আমার ওয়াইফ (স্ত্রী) নাই। কাজেই আপনারা গুঞ্জন ছড়াবেন; এটা অস্বাবাভিক কিছু না। কাজেই এটা গুঞ্জনই থাকুক না।’
আইনজীবী নূরুল ইসলাম সুজন একাদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পঞ্চগড়-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার স্ত্রী নিলুফার ইসলাম গত সংসদ নির্বাচনের আগের দিন ২০১৮ সালের ২৯ ডিসেম্বর মারা যান।
নূরুল ইসলাম সুজন ও নিলুফার ইসলাম দম্পতির ঘরে তিন সন্তান রয়েছে।
গতবারের রেলমন্ত্রী মুজিবুল হকও ৬৭ বছর বয়সে এসে ‘ব্যাচেলর’ জীবনের অবসান ঘটিয়ে হনুফা আক্তারকে।
