রাস্তায় গাছ ফেলে ডাকাতি, লুট

আপডেট : ১০ জুন ২০২১, ১১:৪১ পিএম

ঢাকার ধামরাইয়ে রাস্তায় গাছ ফেলে বিভিন্ন পরিবহনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। গত বুধবার রাত ২টার দিকে উপজেলার জয়পুরা থেকে সোনারটেক আঞ্চলিক সড়কের কাজলি ইটভাটার কাছে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বুধবার ডাকাতরা ধামরাইয়ের জয়পুরা থেকে সোনারটেক আঞ্চলিক সড়কের কাজলি ইটভাটার কাছে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দেয়। এ সময় তারা প্রায় ১৫টি গাড়ির যাত্রী ও চালককে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার কিংবা লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি।

ধামরাই থানার এসআই আবদুস সালাম ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো ভুক্তভোগী থানায় অভিযোগ করেনি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত