সাভারে মানব পাচারকারী দলের নারী সদস্য গ্রেপ্তার

আপডেট : ১১ জুন ২০২১, ১১:২৬ পিএম

নারীদের বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে আটকে রেখে ও মানব পাচারের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এ সময় ঘটনাস্থলে অবরুদ্ধ থাকা দুই মাসের অন্তঃসত্ত্বা ভুক্তভোগী এক তরুণীকে উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৪। গত বৃহস্পতিবার সাভার উপজেলার আমিনবাজার বড়দেশী গ্রামে অভিযান চালিয়ে রেহেনা বেগম (২২) নামে নারী পাচারকারী দলের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রেহেনা জাকিরের স্ত্রী বলে জানিয়েছে র‌্যাব। তবে এ সময় পালিয়ে যায় চক্রের হোতা জাকির হোসেন।

র‌্যাব জানায়, কিশোরীদের উচ্চ বেতনে চাকরির লোভ দেখিয়ে বিভিন্ন দেশে পাচার করে আসছে চক্রটি। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে আমিনবাজারের বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় মানব পাচারকারী চক্রের এক সক্রিয় নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত রেহানা পলাতক স্বামী জাকির হোসেনের সহায়তায় ভুক্তভোগীকে বিদেশে চাকরি দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে আসে। পরে পাশর্^বর্তী দেশে পাচারের উদ্দেশ্যে একটি ঘরে আটকে রাখে। বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করত তাদের।

র‌্যাব-৪-এর মেজর মোহাম্মদ কামরুল সোহেল জানান, অভিযুক্তরা প্রায় তিন বছর ধরে বড়দেশী গ্রামে বসবাস করে একটি মানব পাচারকারী চক্র পরিচালনা করে আসছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত