বার্সার চেয়ে ফ্রান্স দলে স্বাধীন গ্রিজমান

আপডেট : ১২ জুন ২০২১, ০১:৫১ এএম

আন্তোইন গ্রিজমান ফ্রান্স জার্সিতে যতটা উজ্জ্বল, বার্সেলোনার বেলায় ঠিক ততটা নন। দুই দলের হয়ে পারফরম্যান্সের পার্থক্যের কারণটা নিজেই জানালেন। গ্রিজমান বলেছেন জাতীয় দলে তিনি যতটা স্বাধীন, ন্যু ক্যাম্পে ততটা নন।

ক্লাব বার্সেলোনার আক্রমণের নেতৃত্ব দেন লিওনেল মেসি। কিন্তু ফ্রান্সে নেতৃত্বটা গ্রিজমানই দেন। ২০১৬ ইউরোর সর্বোচ্চ গোলদাতা গ্রিজমান। ‘জাতীয় দলে প্রতিটি বল আমার পা ঘুরে যায়, আমি নিজেকে স্বাধীন অনুভব করি। যেমনটা করতাম আতলেতিকো মাদ্রিদে খেলার সময়। বার্সেলোনার চেয়ে আমি ফ্রান্স দলে স্বাধীন অনুভব করি, সেটা বল পাওয়ার ক্ষেত্রে হোক কিংবা ফিনিশিং করার ক্ষেত্রে’ বলছিলেন গ্রিজমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত