মা-হারা তিন বাচ্চাকে পিঠে বসিয়ে রাজহাঁসের সাঁতার (ভিডিও)

আপডেট : ১২ জুন ২০২১, ০৪:১২ পিএম

কয়েক দিন আগে মারা গেছে ‘স্ত্রী’। ছানারা এখনো ছোট। এই অবস্থায় পুরুষ রাজহাঁস একাই দেখাশোনা করছে বাচ্চাদের। তিনজনকে পিঠে বসিয়ে ঘুরে বেড়াচ্ছে পানিতে। এমনই কিছু ছবি আর ভিডিও দেখে আবেগে ভাসছে নেট দুনিয়া।

ছবিগুলো শেয়ার করেছেন ফটোগ্রাফার ম্যাথিউ রাইফম্যান। তার পোস্ট থেকে জানা গেছে, ১০ দিন আগে স্ত্রীকে হারায় ওই পুরুষ রাজহাঁস।

ছানাদের মা অজ্ঞাত কারণে মারা গেছে বলে পোস্টে উল্লেখ করেছে রাইফম্যান। ছয় বাচ্চা জন্ম দেয়ার কয়েক দিন বাদে তার মৃত্যু হয়।

রাইফম্যান লিখেছেন, ‘গত সপ্তাহে বোস্টনে ছয়টি বাচ্চা রাজহাঁসের জন্ম হয়। কয়েক দিন পর তাদের মা মারা যায়। একটি বাচ্চা যায় ডুবে। আরেকটিকে উদ্ধার করেছে প্রাণিবিদেরা। বাকি চারজনকে নিয়ে পথ চলছে পুরুষ রাজহাঁস।

আরেকটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, তিন বাচ্চা পিঠে আরেকটা পিছে পিছে সাঁতার কেটে এগিয়ে চলেছে।

বাবা রাজহাঁস যে নিজেই ছানাদের দেখাশোনা করছে, সে খবর প্রাণী সুরক্ষা বিভাগের কাছেই পেয়েছিলেন ওই ফটোগ্রাফার। সেই থেকেই পরিবারটিকে ক্যামেরা বন্দী করার চেষ্টা করছিলেন তিনি। শেষে রাজহাঁস পরিবারটি ধরা দিল বোস্টনের এসপ্ল্যানেড লেকের পানিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত