লিবারেশন ডক ফেস্টে সেরা চলচ্চিত্র ‘হোয়াই নট’

আপডেট : ১২ জুন ২০২১, ০৯:১২ পিএম

সেরা চলচ্চিত্রের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী মুক্তি ও মানবাধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র উৎসব ‘৯ম লিবারেশন ডকফেস্ট ২০২১’। শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘরের ফেইসবুক পাতায় এক ভার্চুয়াল অনুষ্ঠানে উৎসবের সমাপনী আয়োজন হয়।

উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছেন শেখ আল মামুনের পরিচালনায় নির্মিত ‘হোয়াই নট’ প্রামাণ্যচিত্রটি। আন্তর্জাতিক ইয়ুথ জুরি অ্যাওয়ার্ড পেয়েছে ফিলিস্তিনের মোহাম্মদ আলমুঘানী পরিচালিত ‘সন অব দ্য স্ট্রিট’ এবং জাতীয় ইয়ুথ জুরি অ্যাওয়ার্ড পেয়েছে ‘জলগেরিলা ৭১’ প্রামাণ্যচিত্রটি।

১১২ টি দেশের ১৯০০ এর বেশি প্রামাণ্যচিত্র জমা পড়েছে এবারের উৎসবে। জমাকৃত প্রামাণ্যচিত্র থেকে নির্বাচিত ১১৯টি প্রামাণ্যচিত্র দেখানো হয়েছে। করোনা মহামারির কারণে উৎসবটি এবার অনলাইনে আয়োজন করা হয় বলে আয়োজকেরা জানিয়েছেন।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, চলচ্চিত্র নির্মাতা ক্যাথরিন মাসুদ, গবেষক মফিদুল হক, আলম খোরশেদ, চলচ্চিত্র নির্মাতা তারেক আহমেদ প্রমুখ। এ দিন প্রদর্শিত হয়েছে ২৮টি প্রামাণ্যচিত্র, যার মধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ২টি, দেশীয় প্রতিযোগিতায় ১টি, সিনেমা অব দ্যা ওয়ার্ল্ড এর ২০টি, স্পেশাল প্যাকেজে ৪টি এবং এক মিনিট প্রামাণ্যচিত্র নির্মাণ কর্মশালার ১টি প্রামাণ্যচিত্র রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত