বাজারে গ্রি ব্র্যান্ডের নতুন সিরিজ পিউলার

আপডেট : ১২ জুন ২০২১, ১১:১৯ পিএম

দেশের বাজারে এসেছে গ্রি ব্র্যান্ডের পরিবেশবান্ধব অত্যাধুনিক প্রযুক্তির পিউলার সিরিজের নতুন এয়ার কন্ডিশনার। এ এয়ার কন্ডিশন এখন থেকে ইলেক্ট্রো মার্টের সব রিটেইল শো-রুম এবং ডিস্ট্রিবিউটর শো-রুমে পাওয়া যাবে।

এই নতুন সিরিজের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি ইলেক্ট্রো মার্টের গুলশান করপোরেট অফিসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান  মো. নূরুন নেওয়াজ সেলিম, ব্যবস্থাপনা পরিচালক মো. নুরূল আমিন ফারুক, উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুচ্ছাপা মজুমদার বাবু, মো. নুরুল আফসার, পরিচালক নুরূল আজিম সানি, মহাব্যবস্থাপক মাহমুদ উন-নবী চৌধুরী, ন্যাশনাল বিপণন ব্যবস্থাপক সরওয়ার জাহান চৌধুরী, সিনিয়র ম্যানেজার জুলহক হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত