বয়ঃসন্ধিকালে ব্রণ সমস্যা

আপডেট : ১২ জুন ২০২১, ১১:৩৫ পিএম

বয়ঃসন্ধিকালে যেকোনো ধরনের ত্বকেই ব্রণের সমস্যা দেখা দিতে পারে। তবে কিশোরীদের মুখে অতিরিক্ত ব্রণ অনেক সময় উৎকণ্ঠার কারণ হয়। এর ফলে আতঙ্কিত হয়ে নানা রকম ভুল পদ্ধতি ও পণ্য দিয়ে ত্বকচর্চা করেন। আবার ব্রণে হাত বা নখ দিয়ে খোঁটাখুঁটি করেন। ফলে ব্রণের জায়গায় কালো দাগ ও ক্ষত হয়ে যায়।

কেন ব্রণ হয়

ত্বক তৈলাক্ত থাকলে ত্বক নরম ও সুস্থ থাকে। আমাদের শরীরে কিছু তেল বের হয়। যাকে সিবাম বলে। এটি ত্বককে মসৃণ ও নরম রাখে। এর দরকার আছে। তবে বয়ঃসন্ধিকালে হরমোনের প্রভাবে এটি বেড়ে যায়। যাদের অতিরিক্ত বেড়ে যায়, তাদেরই সাধারণত ব্রণ বেশি হয়। এই জন্য যাদের তৈলাক্ত ত্বক তাদেরই মুখের অতিরিক্ত তেল দূর করতে হয়।

করণীয়

বয়ঃসন্ধিকাল শেষ হলে অনেকেরই ব্রণ চলে যায়। যাদের অতিরিক্ত ব্রণ হয় তারা রোদে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে শঙ্খ ও মুলতানি মাটির গুঁড়ো একসঙ্গে মিশিয়ে রেখে দেওয়া যায়। বাইরে বের হওয়ার আগে ওয়াটার বেইজড ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এবার এই পাউডারটি ত্বকে ব্যবহার করে নিন। এর ফলে সিবাম গ্ল্যান্ডটি খুলে যাবে না এবং ব্রণও হবে না। তবে অবশ্যই বাসায় আসার পর খুব ভালোভাবে ঘরে তৈরি ফেসওয়াস, দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।

করোনা সংক্রমণ এড়াতে দীর্ঘসময় মাস্ক ব্যবহারের কারণে দীর্ঘমেয়াদি ব্রণ যাদের তাদের সমস্যা বাড়ে। যেমন ফুসকুুড়ি ওঠা, ত্বক কালো হয়ে যাওয়া, চুলকানি হওয়া  এমনকি ত্বকে গর্ত  হয়ে যাওয়া। তাদের মাস্ক নিয়মিত পরিবর্তন করতে হবে, অপরিচ্ছন্ন মাক্স ব্যবহারে ত্বকে ব্ল্যাক ফাঙ্গাসও হতে পারে। নিট কাপড়ের মাস্ক ব্যবহার উত্তম। ব্রণ এড়াতে ত্বক পরিষ্কার রাখতে হবে। অন্যের চিরুনি ও তোয়ালে ব্যবহার থেকে বিরত থাকতে হবে। অতিরিক্ত রাত জাগা যাবে না। চা কফি, অতিরিক্ত ভাজাপোড়া খাবার বাদ দিতে হবে। তৈলাক্ত ও অ্যালার্জি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। ক্ষারযুক্ত সাবান ব্যবহার করা যাবে না। যাদের ব্রণের সমস্যা আছে, তাদের মেকআপ না করাই ভালো। যদি মেকআপ করতেই হয় তবে পাউডার বেজ মেকআপ করতে হবে। যাদের ব্রণ সমস্যা বেশি তারা ১ কাপ পানিতে ১ চা-চামচ গ্রিন টি দিয়ে কিছুক্ষণ রাখুন। এই পানিতে লবঙ্গ পেস্ট মিশিয়ে ব্রণে লাগিয়ে রাখুন। খুব তাড়াতাড়ি ব্রণ চলে যাবে।

বাজারের ফেসওয়াস ব্যবহার না করে প্রাকৃতিক উপাদানে ফেসওয়াস তৈরি করে নিতে পারেন। ১ কাপ মুগডাল শুকিয়ে গুঁড়ো করে তাতে সিকি ভাগ লবঙ্গ ও ১৫টি তেজপাতা মিশিয়ে ব্লেন্ড করে কাচের বয়ামে ভরে রেখে দিতে হবে। বাইরে থেকে আসার পরপরই এর সঙ্গে গোলাপজল মিশিয়ে মুখে লাগিয়ে ত্বক পরিষ্কার করে নিন। এতে ব্ল্যাক হেইডস ও ব্রণ দূর হয়ে ত্বক পরিষ্কার হয়ে যায়। ব্রণের আক্রান্ত স্থানে কিছুদিনের জন্য ইরাইথ্রমাইসিন লোশন, হাইড্রকরটিসন ক্রিম ইত্যাদি ব্যবহারে ভালো ফল পাওয়া যায়। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত