দুমকিতে শাশুড়িকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৩ জুন ২০২১, ১১:০০ পিএম

পটুয়াখালীর দুমকিতে জামাই কুপিয়ে হত্যা করেছে বৃদ্ধা শাশুড়িকে। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে কিশোরী গৃহকর্মীর এবং গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে মাদ্রাসা শিক্ষার্থী কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

দুমকি (পটুয়াখালী) : পারিবারিক কলহের জেরে মেয়ের জামাইয়ের হাতে মোমেলা খাতুন (৫৫) নামে একজন খুন হয়েছেন। গত শনিবার গভীর রাতে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি ঝড়ঝড়িয়াতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ গতকাল রবিবার দুপুর ১২টার দিকে চরগরবদির ফেরিঘাট এলাকা থেকে ঘাতক জামাতা জামাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

চন্দনাইশ (চট্টগ্রাম) : উপজেলার দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে সুমি নামে ১৩ বছরের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে লাশটি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সুখী প্রভা দেবীর রান্নাঘর থেকে উদ্ধার করা হয়। ২০১৭ সালে হাসপাতাল কম্পাউন্ডে সুমিকে কুড়িয়ে পান হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সুখী প্রভা।

গাজীপুর : কোনাবাড়ীর জরুন এলাকা থেকে গতকাল সকালে হাসান (১৬) নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। হাসান শেরপুরের নালিতাবাড়ী থানার পোড়াগাঁওয়ের মনির হোসেনের ছেলে। জরুন এলাকায় ভাড়া বাসায় থেকে সে মাদ্রাসায় পড়াশোনা করত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত