ওজন কমাতে মেথির উপকারিতা সবারই জানা। এ ছাড়া কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিসের মতো অসুখ নিয়ন্ত্রণে রাখতেও এর গুরুত্ব রয়েছে। করোনাকালে শরীরের প্রতিরোধ শক্তি বাড়াতে এই মেথি চা পানেও রয়েছে নানা উপকারিতা
রক্তশূন্যতা দূর করতে
মেথি পাতায় পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়। রক্তশূন্যতা বা হাড়কে শক্তিশালী করার জন্য এ চা বেশ উপকারী।
রক্ত সরবরাহে
নিয়মিত মেথি চা পান করলে কিডনিতে অক্সিজেনসমৃদ্ধ রক্ত সরবরাহে সহায়তা করে, যা কিডনির পাথরের মতো সমস্যা দূর করতে কার্যকর।
হজমে
অ্যাসিডিটি বা হজমের যাবতীয় সমস্যা সহজেই নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে মেথি চা। এ ছাড়া মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা পেট পরিষ্কার রাখার পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূরে রাখতে সাহায্য করে।
কোলেস্টেরল নিয়ন্ত্রণে
প্রতিদিন সকালে খালি পেটে মেথি চা খেতে পারলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। ফলে হৃদ্যন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে। সেই সঙ্গে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমে।
কীভাবে তৈরি করবেন মেথি চা
দেড় কাপ ফুটন্ত গরম পানিতে ১ চামচ মেথির গুঁড়ো মিশিয়ে নিন। চিনির বদলে এর সঙ্গে ১ চামচ মধু মেশাতে পারেন। চাইলে এর সঙ্গে চা-পাতা বা তুলসী পাতাও মেশাতে পারেন। সব উপকরণ একসঙ্গে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিন। এবার ছেঁকে নিয়ে সামান্য ঠা-া করে পান করুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত মেথি চা পান করুন।
