কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও সুরক্ষাসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহহাব।
গতকাল রবিবার পরিদর্শনকালে মিয়ানমার রিফিউজি রিলিফ অপারেশন, পপুলেশন মুভমেন্ট অপারেশনের কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবীদের সঙ্গে এসব কার্যক্রম এলাকা সরাসরি পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহহাব বলেন, ‘সশরীরে রোহিঙ্গা শিবিরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম দেখে আমি অভিভূত, যারা নিরলস চেষ্টা দিয়ে এ কার্যক্রমকে বেগবান করেছেন তাদের আমি সাধুবাদ জানাই। এছাড়া এখানে কর্মরত অন্যান্য সংস্থা এবং এখানে কর্মরত সব কর্মীকে আমি ধন্যবাদ জানাই।’
ক্যাম্প-৪ পরিদর্শনকালে তিনি রোহিঙ্গাদের মাঝে সাবান, সুরক্ষাসামগ্রী এবং এলপিজি সিলিন্ডার বিতরণ করেন।
