গোপালগঞ্জে ঘরের বেড়া কেটে শিশু চুরি

আপডেট : ১৪ জুন ২০২১, ১১:৩৬ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে ঘরের বেড়া কেটে মনীষা মালো নামে তিন বছরের এক শিশু চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে উপজেলার বাটিকামারী মধ্যপাড়ার প্রদীপ মালোর বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রদীপ ও বিনা মালো দম্পতি শিশুটিকে নিয়ে পাটকাঠির বেড়ার একটি বসতঘরে থাকতেন। গত রবিবার রাত আড়াইটার দিকে বেড়া কেটে শিশুটিকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বিষয়টি তদন্তাধীন। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত