তুর্কিদের বিপক্ষে জয়ের আশায় বেলরা

আপডেট : ১৬ জুন ২০২১, ০১:৪৫ এএম

প্রথমবার খেলতে নেমেই ২০১৬ সালের ইউরোর সেমিফাইনালে উঠেছিল ওয়েলস। ইংল্যান্ড, সেøাভাকিয়া, রাশিয়াদের সঙ্গে গ্রুপ থেকে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে উঠেছিল দ্বিতীয়পর্বে। প্রথম ম্যাচেই হারিয়ে দিয়েছিল সেøাভাকিয়াকে। এবার সুইজারল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচেই কোনোরকমে ড্র করে ওয়েলস। আজ তুরস্কের সঙ্গে জয় চাই তাদের।

এবার ওয়েলসের গ্রুপে র‌্যাংকিং ও ফর্ম বিবেচনায় বড় দু’দল ইতালি ও সুইজারল্যান্ড । আজ তুরস্কের সঙ্গে জিতলে তাদের দ্বিতীয় পর্বে খেলা নিশ্চিত হয়ে যাবে। অপর দিকে তুরস্ক তাদের প্রথম ম্যাচে ইতালির কাছে হারে তিন গোল হজম করে। আজ হারলে টুর্নামেন্ট থেকে যে ছিটবে যাবে তারা। কারণ শেষ ম্যাচে যদি তুরস্ক জেতেও, গ্রুপের তৃতীয় সেরা হিসেবে যাওয়ার সম্ভবনা নেই বললেই চলে। ওয়েলস কোচ রবার্ট পেজ বলেন, ‘আমরা প্রতিটি ম্যাচেই জয়ের জন্য খেলি। যদি ৪ পয়েন্ট পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য যথেষ্ট ভালো। গ্রুপের সব দলকে আমরা সম্মান করি, কাউকে ভয় পাই না।’ তুর্কি কোচ সেনল গুনেস বলেছেন, ‘প্রথম ম্যাচে আমরা হেরেছি। নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারিনি। এখন আমাদের লক্ষ্য ওয়েলসের সঙ্গে জয়।’ আগের ৬ দেখায় ওয়েলস জিতেছে ৩টিতে, তুরস্ক ২টি-তে। সবশেষ তাদের দেখা হয়েছিল ১৯৯৭ সালে। ইস্তানবুলের সেই স্বাগতিকরা ৬-৪ গোলে জিতেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত