পাকিস্তান দলে ফিরতে প্রস্তুত আমির

আপডেট : ১৬ জুন ২০২১, ০১:৪৭ এএম

টেস্ট নয়, শুধু সীমিত ওভারের ক্রিকেট খেলতে চান বলে দুই কোচ মিসবাহ-উল-হক ও ওয়াকার ইউনিসের সঙ্গে ঝামেলা হয়েছিল মোহাম্মদ আমিরের। পাকিস্তানি পেসার তাই গত ডিসেম্বরে মাত্র ২৮ বছর বয়সে অবসরের আচমকা সিদ্ধান্ত নেন। এখন অবসর ভেঙে পাকিস্তান দলে ফিরতে প্রস্তুত আমির। পাকিস্তানি এক সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আবারও মাঠে ফিরতে চান। কদিন আগে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান তার বাড়িতে এসেছিলেন। সেখানে অবসর নিয়ে তার ভাবনা তুলে ধরেন আমির। ‘সত্যি বলতে তিনি আমার বিষয়গুলো গুরুত্ব সহকারে শুনেছেন। সব কিছু যদি ঠিক থাকে তাহলে অবসর ভেঙে ফিরতে প্রস্তুত আছি আমি’ জানিয়েছেন আমির। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত