রোনালদোর জন্য কোকাকোলার ক্ষতি ৩৩ হাজার কোটি

আপডেট : ১৭ জুন ২০২১, ১২:১৪ এএম

হাঙ্গেরির সঙ্গে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে সামনে রাখা টেবিল থেকে কোকাকোলার বোতল সরিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই ঘটনায় কোকাকোলার ব্র্যান্ডমূল্য ৪০০ কোটি ডলার কমে গেছে। মাত্র আধাঘণ্টায় সংস্থাটির ক্ষতি বাংলাদেশি টাকায় ৩৩ হাজার ৯১৫ কোটি। পর্তুগাল অধিনায়ক কেবল কোকাকোলার বোতল সরিয়েই ক্ষান্ত হননি। স্বাস্থ্য সচেতনতাতে বাড়াতে বলেছেন, ‘পানি খান। কোকাকোলা...(না)।’ এই ঘটনার সময় ইউরোপের স্টক মার্কেট কোকাকোলার শেয়ারের দর ছিল ৫৬.১০ ডলার। রোনালদোর সংবাদ সম্মেলনের পর  শেয়ারে দর ৫৫.২২ ডলারে নেমে আসে। ১.৬ শতাংশ দাম হারায় কোম্পানিটি। রোনালদো বরাবরই স্বাস্থ্য সচেতন। এর আগে সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, ‘আমি আমার ছেলেকে কড়া শাসনে রাখি। মাঝেমধ্যে সে কোক বা ফান্টা খায়, চিপসও খায়। সে জানে আমি এটা পছন্দ করি না।’ তাছাড়া প্যাট্রিক এভরা একবার রোনালদোর বাসায় যাওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেছিলেন, ‘তার বাসায় গেলাম ক্ষুধা নিয়ে। কিন্তু খাবার টেবিলে দেখলাম শুধু একটা সালাদ, মুরগির বুকের মাংস আর পানি। কোনো পানীয় নেই।’ যা হোক রোনালদোর নির্দয় স্বাস্থ্য সচেতনতার ক্ষতি ভালোই গুনতে হলো কোকাকোলাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত