চলে গেলেন খেলাঘরের সাবেক সম্পাদক সাগর

আপডেট : ১৭ জুন ২০২১, ০২:১৩ এএম

চলে গেলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান সাগর। গতকাল বুধবার রাজধানীর শমরিতা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। এর আগে সকালে শ্বাসকষ্ট শুরু হলে বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন।

গতকাল সন্ধ্যায় খেলাঘর কেন্দ্রীয় কার্যালয়ে প্রয়াত সভাপতিমণ্ডলীর সদস্য মোখলেসুর রহমান সাগরের প্রতি শেষ শ্রদ্ধা জানায় সংগঠনের সংগঠক ও কর্মীরা। এশার নামাজের পর গ্রীন রোড স্টাফ কোয়ার্টার মসজিদে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা হয়। রাতে আজিমপুর কবরস্থানে বাবা মায়ের কবরে তাকে সমাহিত করা হয়।

মোখলেসুর রহমান সাগর পেশায় একজন শিক্ষক ছিলেন। তার স্ত্রী তেজগাঁও আদর্শ স্কুলের শিক্ষক। একমাত্র মেয়ে সুরম্য সাগর চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত