ইসলামী ব্যাংক বাংলাদেশের শাখা, উপশাখা ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এখন থেকে চট্টগ্রাম ওয়াসার পানি ও সুয়ারেজ বিল দেওয়া যাবে। গত সোমবার চট্টগ্রাম ওয়াসা ভবনে এ-সংক্রান্ত চুক্তি হয়। ইসলামী ব্যাংক চট্টগ্রাম সাউথ জোনপ্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াকুব আলী এবং চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মো. ছামছুল আলম চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের চকবাজার শাখাপ্রধান মো. শাহাদাত হোসাইন, চাক্তাই শাখাপ্রধান সোহেল আমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
×
