১৬ বছর পর রিয়াল ছাড়লেন সার্জিও রামোস

আপডেট : ১৭ জুন ২০২১, ১০:৫৬ পিএম

১৬ বছর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন সার্জিও রামোস। গত বুধবার স্প্যানিশ ক্লাবটি নিশ্চিত করেছে রিয়ালের সাফল্যের অন্যতম কান্ডারির সঙ্গে তাদের বিচ্ছেদের বিষয়টি।

৩০ জুন শেষ হতে চলেছে রামোসের চুক্তি। তার ঠিক দুই সপ্তাহ আগে এলো ঘোষণাটি। ২০০৫ সালে ছোটবেলার ক্লাব সেভিয়া ছেড়ে ২ কোটি ৭০ লাখ ইউরো ট্রান্সফারে রিয়ালে পাড়ি দিয়েছিলেন রামোস। সেই থেকে রিয়ালের হয়ে পাঁচটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ২২টি শিরোপা জিতেছেন। অধিনায়ক হিসেবে রিয়ালকে টানা তিনটি (২০১৬-১৮) চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান ৩৫ বছরের রামোস। খেলেছেন জিদান, রাউল, ক্যাসিয়াস, কাকা, রোনালদোদের মতো বড় খেলোয়াড়দের সঙ্গে। সময়ের ফেরে একে একে সবাই চলে গেলেও রামোস ছিলেন লস ব্লাঙ্কোসদের রক্ষণভাগে নির্ভরতার প্রতীক হয়ে। এবার তিনিও বিদায় বললেন। রিয়ালের হয়ে ৬৭১ ম্যাচ খেলেছেন এই সেন্ট্রাল ব্যাক, গোল করেছেন ১০১টি। ২০১৪ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের ৯৩ মিনিটের সময় তার হেড করা গোলেই সমতায় ফিরেছিল রিয়াল, পরে শিরোপা জিতেছিল তারা। গত মৌসুমটা রামোসেরও ভালো কাটেনি। ইনজুরির কারণে গেল মৌসুমের শেষদিকে মাঠে অনিয়মিত ছিলেন। আক্রান্ত হয়েছিলেন করোনাভাইরাসে। শিরোপাশূন্য মৌসুম কাটে রিয়ালেরও।

স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ, ২০০৮ ও ২০১২ ইউরো জয়ী রামোসের পরবর্তী ঠিকানা কোথায় তা এখনো অজানা। পুরনো ক্লাব সেভিয়া তাকে নিচ্ছে না জানিয়ে দিয়েছে। ইউরোপীয় গণমাধ্যমে খবর পিএসজিতে যেতে পারেন রামোস।

১৬ বছর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন সার্জিও রামোস। বুধবার স্প্যানিশ ক্লাবটি নিশ্চিত করেছে রিয়ালের সাফল্যের অন্যতম কান্ডারির সঙ্গে তাদের বিচ্ছেদের বিষয়টি। গতকাল বিদায় সংবর্ধনায় চোখের পানি মুছতে মুছতে রামোস বললেন, ‘আমি নিশ্চিত এক দিন এখানে ফিরে আসব। রিয়াল মাদ্রিদকে অনেক অনেক। এই ক্লাবকে সব সময় হৃদয়ে যত্ন করে রাখব। এটা আমার জীবনের অন্যতম কঠিন দিন। আমি বাবার হাত ধরে এই ক্লাবে এসেছিলাম। যখন এসেছি, তখন বাচ্চা ছিলাম। আজকে আমার দারুণ একটা পরিবার আছে। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমার জীবনের অন্যতম সুন্দর অধ্যায় শেষ হয়ে গেল। কিন্তু আমি ভবিষ্যতের জন্য রোমাঞ্চিত। নিজের লেভেলটা দেখানোর জন্য এবং আরও কিছু শিরোপা জেতার দিকে তাকিয়ে আছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত