বেতন বাড়ছে ক্রিকেটারদের

আপডেট : ১৭ জুন ২০২১, ১০:৫৭ পিএম

করোনার ধাক্কা পড়েছে ক্রিকেটে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো বোর্ড ক্রিকেটারদের পারিশ্রমিক কমাতে বাধ্য হয়েছে। এই সময়ে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বেতন বাড়ার সুখবর। আসন্ন কেন্দ্রীয় চুক্তিতে সব ক্রিকেটারেরই বেতন বাড়বে ১০-২০ শতাংশ। গতকাল মিরপুরে এ ব্যাপারে নিশ্চিত করেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

২০১৯ সালে বোর্ডের বিপক্ষে ক্রিকেটারদের আন্দোলনের ১৩ দফার একটি ছিল চুক্তিবদ্ধ ক্রিকেটার এবং তাদের বেতন বাড়ানো। সেই দাবি গত মৌসুমে পূরণ করতে না পারলেও এবার মানছে বিসিবি। ‘এই পরিস্থিতিতে অন্যান্য বোর্ড খেলোয়াড় বলেন, স্টাফ বলেন, বেতন কমাচ্ছে। সেখানে আমি সভাপতিকে অনুরোধ করেছি বেতনটা ১০-২০ শতাংশ বাড়ানোর জন্য। মৌখিকভাবে অনুমোদন দিয়েছেন। সেটার জন্য সময় নিতে হবে’ জানালেন আকরাম খান। তবে চুক্তিবদ্ধ ক্রিকেটার সংখ্যা বাড়ছে না। দাবিতে উল্লেখ ছিল চুক্তিতে ৩০ জন থাকতে হবে। কিন্তু গত মঙ্গলবার বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন জানান, এবার চুক্তিতে ১৮-২০ জন থাকছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত