ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পিকআপ ভ্যানচাপায় গোলাম মোস্তফা (৫৭) নামে পুলিশের এক উপপরিদর্শক নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত গোলাম মোস্তফা কসবা থানা-পুলিশের এক উপপরিদর্শক ছিলেন। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পৈথারা গ্রামের মৃত আলী আজমের ছেলে।
ওসি নুরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কসবার কালামুড়িয়া এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানচাপায় গোলাম মোস্তফা গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
শুক্রবার রাতে গ্রামের বাড়িতে দাপন করা হবে বলে তিনি জানান।
