কোকাকোলা কান্ডে উয়েফার সতর্কবার্তা

আপডেট : ১৮ জুন ২০২১, ১১:৩১ পিএম

সংবাদ সম্মেলনে টেবিল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো কোকাকোলার বোতল সরিয়ে রেখেছিলেন। এরপর ফ্রান্সের পল পগবা টেবিল থেকে সরিয়েছিলেন বিয়ারের বোতল। এসব ঘটনার পর খেলোয়াড়দের সতর্ক করেছে উয়েফা। বৃহস্পতিবার এক বিবৃতিতে উয়েফা জানায়, ‘উয়েফা অংশগ্রহণকারী দলগুলোকে মনে করিয়ে দিয়েছে যে, এই টুর্নামেন্ট সফল করতে এবং যুব ও নারীসহ ইউরোপজুড়ে ফুটবলের বিকাশ নিশ্চিত করতে অংশীদারিত্ব অবিচ্ছেদ্য।’ রোনালদো কোকের বোতল সরিয়ে পানির বোতল তুলে দেখান। এরপর কোকাকোলার শেয়ার বেশ নিচে নেমে যায়। পগবা বিয়ারের বোতল সরিয়ে থাকতে পারেন ধর্মীয় কারণে। ২০২০ উয়েফা ইউরো টুর্নামেন্টের পরিচালক মার্টিন ক্যালেন বলেন, ‘যদি ধর্মীয় কারণ থাকে তাহলে সেখানে (টেবিলে) বোতল রাখার দরকার নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত