ঘরে বানানো মিঠাই

আপডেট : ১৮ জুন ২০২১, ১১:৩৯ পিএম

অনেকেই মিষ্টি খাবার পছন্দ করেন। তাদের জন্য মিষ্টি নাশতার রেসিপি দিয়েছেন শাহারিয়ার আতিক সুমী

গুজিয়া

উপকরণ

ময়দা ২ কাপ, সুজি আধা কাপ, ঘি ৪ টেবিল চামচ, সয়াবিন তেল ১ কাপ, লবণ সিকি চা চামচ, গুঁড়ো দুধ আধা কাপ, কনডেন্সড মিল্ক ২ টেবিল চামচ, বাদাম কুচি ৩ টেবিল চামচ, চিনিগুঁড়ো ২ টেবিল চামচ, কিশমিশ ৩ টেবিল চামচ, চিনি ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

১. ময়দা, ঘি দুই টেবিল চামচ ও লবণ একসঙ্গে মেখে ডো তৈরি করে ১৫ মিনিট রেখে দিন।

২. ফ্রাইপ্যানে ঘি দিয়ে সুজি ভেজে গুঁড়ো দুধ, কনডেন্সড মিল্ক, চিনিগুঁড়ো ও পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন।

৩. পানি শুকালে কিশমিশ ও বাদাম কুচি দিয়ে নামিয়ে নিন।

৪. ডো থেকে লুচি বেলে ভেতরে সুজির পুর দিয়ে ভাঁজ করে ডুবো তেলে ভাজুন।

৫. চিনি ও পানি একত্রে জ¦াল দিয়ে সিরা তৈরি করে করে গুজিয়া কিছুক্ষণ রেখে তুলে পরিবেশন করুন।

আপেল পপ

উপকরণ

আপেল ২টি, ময়দা আধা কাপ, সয়াবিন তেল ১ কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, চালের গুঁড়ো আধা কাপ, চিনিগুঁড়ো ৩ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. খোসা ফেলে আপেল চারকোনা করে কেটে নিন।

২. চালের গুঁড়ো, ময়দা, চিনিগুঁড়ো ও কর্নফ্লাওয়ার একসঙ্গে নিয়ে সামান্য পানি দিয়ে গোলা তৈরি করুন।

৩. আপেল কাঠিতে গেঁথে গোলায় ডুবিয়ে ডুবো তেলে ভেজে গরম-গরম পরিবেশন করুন।

জান্নাই-ই-শিরিন

উপকরণ

দুধ আধা লিটার, চিনি ১০০ গ্রাম,  জেলি ১ টেবিল চামচ, এলাচ গুঁড়ো আধা চা চামচ, নুডলস সেদ্ধ আধা কাপ, কাস্টার্ড পাউডার ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. দুধ ও চিনি একসঙ্গে জ্বাল দিয়ে এরপর কাস্টার্ড পাউডার দিয়ে নেড়ে ঘন হলে নামিয়ে নিন।

২. জেলি বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন।

৩. ওপরের জেলি দিয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে পরিবেশন করুন।

সেমাই পোস্ত বল

উপকরণ

পোস্ত আধা কাপ, সেমাই ১ কাপ, ছাতু ৩ টেবিল চামচ, চিনি আধা কাপ, ঘি ৪ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. পোস্ত হালকা করে ভেজে গুঁড়ো করে নিন। সেমাইও গুঁড়ো করে নিন।

২. ফ্রাইপ্যানে ঘি দিয়ে সেমাই, পোস্ত, ভাজা ছাতু, চিনি ও সামান্য পানি দিন। চিনি গলে গেলে নামিয়ে নিন।

৩. একটু ঠান্ডা করে বলের আকারে গড়িয়ে নিন।

হোয়াইট চকলেট মুজ

উপকরণ

সাদা চকলেট ৫০ গ্রাম, দুধ আধা কেজি, জেলোটিন ২ চা চামচ। 

যেভাবে তৈরি করবেন

১. চকলেট ও জেলোটিন গলিয়ে দুধের সঙ্গে মিশিয়ে জ্বাল দিন।

২. ঘন হয়ে এলে পরিবেশন পাত্রে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত