পুরুষদের হেয়ার ড্রেসিং সেলুন ট্রুফিট অ্যান্ড হিল বাংলাদেশের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা পাবেন ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) কার্ডধারীরা।
ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং ট্রুফিট ও হিল বাংলাদেশের মূল কোম্পানি রয়্যাল অ্যাফেয়ার্স ও ক্যাপিটাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুকাররম এইচ খান সম্প্রতি এসংক্রান্ত একটি চুক্তি করেন। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবিএল লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট প্রধান সৈয়দ জুলকার নাইন, স্টুডেন্ট ব্যাংকিং ও রিটেইল প্রোপজিশন প্রধান মো. তানবীর দাউদ; রয়্যাল অ্যাফেয়ার্সের পরিচালক ও ট্রুফিট অ্যান্ড হিলের প্রধান নির্বাহী মাহিরা হোসেন খান অংশ নেন। বিজ্ঞপ্তি
