এসআইবিএলের ১০ এজেন্ট ব্যাংকিং আউটলেট

আপডেট : ১৯ জুন ২০২১, ১১:৪০ পিএম

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) গত বৃহস্পতিবার দেশব্যাপী ১০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে। ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রধান কার্যালয় থেকে নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো যথাক্রমে কুমিল্লার ঘনিয়ারচর বাজার, রাজার বাজার, রতনপুর বাজার ও কোরবানপুর বাজার, ময়মনসিংহের মাইজবাগ বাজার, কক্সবাজারের ফকিরা বাজার, নোয়াখালীর জিরতলী বাজার ও লেমুয়া বাজার, নরসিংদীর ঠাকুরবাড়ী মোড় বাজার এবং লক্ষ্মীপুরের চরলরেন্স বাজারে উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মশিউর রহমান। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত