পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক (ফাইভ-জি) সমর্থিত স্মার্টফোন দেশের বাজারে আনতে একসঙ্গে কাজ করবে ইভ্যালি ও রিয়েলমি। এ লক্ষ্যে সম্প্রতি ইভ্যালি কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক সই হয়েছে।
ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং রিয়েলমির ব্যবস্থাপনা পরিচালক টিম শাও চুক্তি স্বাক্ষর করেন। ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, দেশে ফাইভ-জির বিস্তার ও পরিধি বাড়াতে সবচেয়ে জরুরি ফাইভ-জি সমর্থিত স্মার্টফোনের দাম গ্রাহকদের নাগালে নিয়ে আসা। এই কাজটিই করবে ইভ্যালি ও রিয়েলমি। রিয়েলমির ব্যবস্থাপনা পরিচালক টিম শাও বলেন, আগামী দুই বছরের মধ্যে যেসব স্মার্টফোন নিয়ে আসবে এর ৭০ শতাংশই হবে ফাইভ-জি। স্থানীয় বাজারে ফাইভ-জি স্মার্টফোনের অগ্রদূত হিসেবে কাজ করবে রিয়েলমি। এই লক্ষ্য অর্জনে সহযোগী হিসেবে ইভ্যালির সঙ্গে কাজ করব আমরা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইভ্যালির চিফ মার্কেটিং অফিসার আরিফ আর হোসেন, চিফ অপারেটিং অফিসার এইচ এম তারিকুল কামরুল প্রমুখ উপস্থিত ছিলেন ।
