‘মেসিকে বার্সায় থাকতে বোঝাচ্ছেন আগুয়েরো’

আপডেট : ২০ জুন ২০২১, ১১:৩৯ পিএম

আর ৯ দিন পর বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন চুক্তির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। মেসির সিদ্ধান্ত এখনো জানা যায়নি। তাকে বার্সায় রাখার ব্যাপারে সহযোগিতা করছেন সদ্যই ক্লাবটিতে যোগ দেওয়া ও মেসির ঘনিষ্ঠ বন্ধু সার্জিও আগুয়েরো। এমনটা জানিয়েছেন লাপোর্তা আর্জেন্টিনার স্থানীয় একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে। ‘আমরা মেসির সঙ্গে দু’বছরের চুক্তি করতে চাই। আগুয়েরো এই ব্যাপারে সহায়তা করছে, সে প্রতিদিনই বলছে থেকে যাও এবং নতুন চুক্তি স্বাক্ষর করো’ বলেছেন লাপোর্তা। মেসির থাকা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘লিওনেল মেসির জুতাগুলো ক্যাম্প ন্যুর পিচেই দৌড়াবে। সে এখানে থাকতে চায়। আমি নেতিবাচক কিছু নিয়ে ভাবছি না। কিন্তু এটা সহজ নয়। আমাদের পক্ষে যা সম্ভব, সবকিছু করছি। তাকে প্রলুব্ধ করার কিছু নেই। সে থেকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করার ব্যাপারে সংকল্পবদ্ধ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত