ফেইসবুকে অনেকেই অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করেন, যদিও পরে সেই অ্যাকাউন্ট আবার লগ ইন করা সম্ভব। তবে পাকাপাকিভাবে অ্যাকাউন্ট ডিলিট করলে সেই অ্যাকাউন্টের তথ্য আর কোনোভাবেই ফিরে পাওয়া সম্ভব নয়। ফেইসবুক অ্যাকাউন্ট পাকাপাকিভাবে ডিলিট করবেন যেভাবে
প্রথমেই ফেইসবুক ওপেন করে ডানদিকে ওপরে ড্রপ-ডাউন মেন্যু সিলেক্ট করুন।
এখানে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ সিলেক্ট করুন।
বামদিকে মেন্যুতে ‘ইওর ফেইসবুক ইনফরমেশন’ সিলেক্ট করুন।
এখানে ‘ডি-অ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন’ অপশন বেছে নিন।
‘পারমানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট’ সিলেক্ট করুন। এরপর ‘কন্টিনিউ অ্যাকাউন্ট ডিলিশন’ বেছে নিন।
মোবাইল থেকে অ্যাকাউন্ট ডিলিট।
ফেইসবুক অ্যাকাউন্ট ওপেন করুন।
ডানদিকে ওপরে ড্রপ-ডাউন সিলেক্ট করুন।
‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ সিলেক্ট করুন।
এবার ‘ফেইসবুক ইনফরমেনশন’ সিলেক্ট করুন।
এবার ‘ডি-অ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন’ সিলেক্ট করুন।
এখানে ‘পারমানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট’ সিলেক্ট করুন। এরপর ‘কন্টিনিউ অ্যাকাউন্ট ডিলিশন’ বেছে নিন।
কী কী ডিলিট হবে?
অ্যাকাউন্ট ডিলিট করার ৩০ দিনের মধ্যে অ্যাকাউন্টের সব তথ্য সেভ করে রাখার সময় দেবে ফেইসবুক। ৩০ দিন পর ফেইসবুক সার্ভার থেকে আপনার অ্যাকাউন্টের সব তথ্য ডিলিট করে দেবে প্রতিষ্ঠানটি। আপনি ফেইসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিলে মেসেজ থেকে নাম ও প্রোফাইল ছবি ডিলিট হয়ে যাবে। শুধু ইনবক্সের কথোপকথন দেখে যাবে।
