সাতক্ষীরায় ৪৫ দিনের শিশু করোনায় আক্রান্ত

আপডেট : ২১ জুন ২০২১, ০৮:৩৬ এএম

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবার করোনায় আক্রান্ত হলো মাত্র ৪৫ দিনের এক ছোট্ট শিশু।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত ই খোদা বলেন, গত ১৭ মে তারিখে সামেক হাসপাতালে শিশুটি ভর্তি হয়। শিশুটির মা মহসিনাও করোনা আক্রান্ত। ফলে আগে থেকে ধারণা করা হয়েছিল শিশু সিয়ামও আক্রান্ত হতে পারে।

পরে সিয়াম অসুস্থ হতে থাকলে তাকে পরীক্ষা করানো হলে করোনা শনাক্ত হয়।

এই চিকিৎসক বলেন, শিশুটি খুব বেশি অসুস্থ নেই। তাকে করোনা ওয়ার্ডে রেখে বিশেষ ব্যবস্থায় বিশেষভাবে চিকিৎসা করা হচ্ছে। শিশুটি সাতক্ষীরা পৌর এলাকারই বাসিন্দা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত