প্রিমিয়ার লিগে টিকে গেল রূপগঞ্জ

আপডেট : ২২ জুন ২০২১, ১০:৪৩ পিএম

ওল্ড ডিওএইচএসের বিপক্ষে এ ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের আবেদন জানায় লিজেন্ডস অব রূপগঞ্জ। সেই সঙ্গে আইসিসি প্যানেলের অভিজ্ঞ আম্পায়ারও চেয়েছে তারা। বিসিবি তাদের আবেদন মেনেছে। বাকি ছিল নিজেদের কাজটা করা। সেই কাজ সাফল্যের সঙ্গে করে ঢাকা প্রিমিয়ার লিগে টিকে গেল রূপগঞ্জ। গতকাল নাঈম ইসলামের ১৪ বলে অপরাজিত ২৭ রানে ওল্ড ডিওএইচএসকে ৬ উইকেটে হারিয়েছে তারা।

গতকাল ছিল ডিপিএলের বিরতি। কিন্তু রূপগঞ্জের আবেদনেই এদিন ম্যাচটি রাখা হয় মিরপুরে। বৃষ্টিতে ম্যাচ থামার আগে ১৮ ওভারে ৬ উইকেটে ১১৭ রান তোলে ডিওএইচএস। সর্বোচ্চ ৫১ করেন আনিসুল ইসলাম ইমন। রূপগঞ্জের সামনে পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ১২২। জবাবে ১৭.১ ওভারে ৪ উইকেটে ১২৪ তুলে ম্যাচ জিতে নেয় রূপগঞ্জ। নাঈমের ২৭ ছাড়াও সাব্বির ৩০ ও মেহেদি মারুফ ৩০ করেন।

এদিকে একই দিন সুপার লিগের বাকি থাকা প্রাইম দোলেশ্বর ও গাজী গ্রুপের ম্যাচ তৃতীয় চেষ্টাতেও মাঠে গড়ায়নি। এদিনও বৃষ্টির বাগড়ায় ম্যাচ শুরুই করা যায়নি। তবে এবার আর সময় বদল হয়নি, ১ পয়েন্ট করে পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত