ঈদে ছাড় দিচ্ছে ভিভো

আপডেট : ২৪ জুন ২০২১, ০১:৩৬ এএম

ঈদুল আজহা উপলক্ষে স্মার্টফোনে ছাড়ের ঘোষণা দিয়েছে শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভিভো সব সময়ই গ্রাহকদের পছন্দ ও চাহিদাকে গুরুত্ব দেয়। এরই অংশ হিসেবে ভিভো ওয়াই৫১ ও ভিভো ভি২০এসই স্মার্টফোনে ডিসকাউন্ট দেওয়ার কথা জানিয়েছে ভিভো।

ডিসকাউন্ট ঘোষণার পর ভিভো ওয়াই৫১ ও ভি২০এসই স্মার্টফোন দু’টিতে ২ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। ভিভো ওয়াই৫১ এর দাম ছিল ২১,৯৯০ টাকা। ডিসকাউন্টের পরে এটি এখন পাওয়া যাবে ১৯,৯৯০ টাকায়। আর ভিভো ভি২০এসই এখন পাওয়া যাবে ২২,৯৯০ টাকায়। ছাড়ের আগে এর দাম ছিল ২৪,৯৯০ টাকা। স্মার্টফোন দুটিতেই ৮জিবি র‌্যামের পাশাপাশি ১২৮ জিবি রম রয়েছে। দুইটি ফোনের রম ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যায়। ওয়াই৫১ স্মার্টফোনে রয়েছে ১৮ ওয়াটের ফ্ল্যাশচার্জিং সুবিধা। যার ফলে স্মার্টফোনটি এক ঘণ্টায় ৭০ শতাংশ চার্জ হবে। এতে আরও রয়েছে রিভার্স চার্জিং সিস্টেম যার মাধ্যমে অন্যান্য যেকোনো স্মার্টফোন অনায়াসে চার্জ করা সম্ভব। অন্যদিকে ভি২০এসইতে আছে ৩৩ ওয়াটের ফ্ল্যাশচার্জ যা স্মার্টফোনটিকে মাত্র ৩০ মিনিটে ৬২ শতাংশ চার্জ করতে সক্ষম।

ভিভো ওয়াই৫১ এর সেলফি ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের। এর পেছনে তিনটি ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের । আর ভি২০ এসই-র সেলফি ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেলের। পেছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সঙ্গে ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুই মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো ক্যামেরা। ভিভো ওয়াই৫১-তে রয়েছে ৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারি এবং ভি২০এসই-তে রয়েছে ৪১০০ মিলিএম্পিয়ার ব্যাটারি। স্মার্টফোনে ডিসকাউন্টের বিষয়ে ভিভো বাংলাদেশের সেলস ডিরেক্টর শ্যারন বলেন, ‘উৎসবকে সামনে রেখে ভিভো সবসময়ই গ্রাহকদের চমৎকার সব অফার দিয়ে থাকে। তবে এ বছর আমরা একটু আগেই এই ক্যাম্পেইন শুরু করেছি। যাতে গ্রাহকরা ভিভো স্মার্টফোন ও অফার সম্পর্কে আরও ভালোভাবে যাচাই করে কেনাকাটা করতে পারেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত