ব্র্যাক ব্যাংকের নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) অ্যান্ড ক্যামেলকো (প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা) হিসেবে যোগ দিয়েছেন চৌধুরী মইনুল ইসলাম। গত ২০ জুন এই নতুন দায়িত্ব নেন তিনি।
ব্যাংকিং খাতে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন মইনুল আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বিভাগের ব্যবস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের (এসসিবি) এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড হেড অব কন্ডাক্ট অ্যান্ড ফিন্যান্সিয়াল ক্রাইম কমপ্লায়েন্স অ্যাডভাইজরি (সিএফসিসি) হিসেবে কর্মরত ছিলেন।
মইনুল এএমএল বা সিএফটি কমপ্লায়েন্স, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষ পেশাদার। তিনি অ্যাসোসিয়েশন অব সার্টিফায়েড অ্যান্টি মানি লন্ডারিং স্পেশালিস্টসের (এসিএএমএস) সদস্য এবং সিএএমএস সার্টিফায়েড। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। বিজ্ঞপ্তি
