করোনা মোকাবিলার অভিঘাত থেকে অর্থনৈতিক কর্মকা- পুনরুদ্ধারে সবার জন্য টিকা প্রদানই আপাতত এক নম্বর অগ্রাধিকার হওয়া উচিত। টিকার ব্যবস্থা হলে জীবন ও জীবিকার সব ধরনের ঝুঁকিই কমে আসবে। এর আগে সরকারের দেওয়া প্রণোদনা কাজ হারানো মানুষদের কাজে ফেরাতে সহায়তা করেছে। নতুন করে প্রণোদনা দেওয়া হলে অপ্রাতিষ্ঠানিক খাতকেও প্রায়োরিটি দিতে হবে। এত নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে। গতকাল বৃহস্পতিবার কভিডের পরিপ্রেক্ষিতে প্রণোদনা, কর্মসংস্থান ও বিনিয়োগবিষয়ক ওয়েবিনারে অর্থনীতিবিদ ও বিশিষ্টজনরা এ সব কথা বলেন। পলিসি এক্সচেঞ্জ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় এই ওয়েবিনারের আয়োজন করে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)। বক্তারা বলেন, একটি প্রণোদনা প্যাকেজ তৈরির কাজ করছে সরকার। নতুন এই প্যাকেজে অপ্রাতিষ্ঠানিক খাতকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তা এবং অর্থনীতিবিদরা। করোনার কারণে নতুন করে দরিদ্র হওয়া জনগোষ্ঠীর জন্য উদ্যোগ নেওয়ার পরামর্শও দিয়েছেন তারা। তাদের মতে, এজন্য একটি নির্ভুল তথ্যভা-ার তৈরি করা দরকার। ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
×
